প্রশ্ন করুন প্রমাণ খুঁজুন সত্য বলুন গুজববাজদের ধাওয়া করুন

দ্য ডিসেন্ট বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং ও গবেষণার কাজ করে। আমরা এমন মানুষ খুঁজছি যাঁরা প্রশ্ন করতে ভালোবাসেন, প্রমাণ খুঁজতে ধৈর্য রাখেন এবং নির্ভুলতায় আপস করেন না।

ডেস্কে যা হয়
  • OSINT
  • ফ্যাক্ট-চেকিং
  • ডেটা বিশ্লেষণ
  • নথিভিত্তিক অনুসন্ধান
  • গবেষণা

০১চলমান নিয়োগ

এখন যেসব সুযোগ আছে

সব বিজ্ঞপ্তি

০২কেন দ্য ডিসেন্ট

যেখানে কাজ মানে আসল অনুসন্ধান

প্রতিটি দাবি একটি সূত্র। প্রতিটি সূত্র যাচাই করতে হয়। আমাদের সঙ্গে কাজ মানে এই সূত্রগুলো জোড়া লাগানো।

প্রমাণ ক

বাস্তব অনুসন্ধানে হাতেকলমে কাজ

প্রথম দিন থেকেই অনুসন্ধানী টীমের সঙ্গে বাস্তব প্রকল্পে কাজ: দাবি যাচাই, নথি বিশ্লেষণ ও ডেটা নিয়ে কাজ।

প্রমাণ খ

নিয়মিত মেন্টরশিপ

অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক ও গবেষকেরা সাপ্তাহিকভাবে কাজ পর্যালোচনা করেন এবং পরামর্শ দেন।

প্রমাণ গ

কাজের স্বীকৃতি

প্রকাশিত প্রতিবেদনে আপনার অবদান থাকলে আপনার নাম উল্লেখ করা হয়।

প্রমাণ ঘ

নৈতিকতা ও নিরাপত্তা আগে

নির্ভুলতা, নিরপেক্ষতা, গোপনীয়তা এবং নিজের ও তথ্যসূত্রের ডিজিটাল নিরাপত্তা, এগুলোই আমাদের কাজের ভিত্তি।

০৩নিয়োগ প্রক্রিয়া

আবেদন থেকে নির্বাচন

  1. ধাপ ১

    আবেদন যাচাই

    সব আবেদন পর্যালোচনা করে প্রাথমিক তালিকা তৈরি করা হয়।

  2. ধাপ ২

    ব্যবহারিক কাজ

    প্রাথমিক তালিকার আবেদনকারীরা একটি ছোট যাচাই বা অনুসন্ধানের কাজ করেন।

  3. ধাপ ৩

    সাক্ষাৎকার

    ব্যবহারিক কাজে ভালো করা আবেদনকারীদের সাক্ষাৎকারে ডাকা হয়।

  4. ধাপ ৪

    চূড়ান্ত নির্বাচন

    নির্বাচিতদের সঙ্গে মেয়াদ, সম্মানী ও দায়িত্বসহ লিখিত চুক্তি করা হয়।

সন্দেহ করার অভ্যাস আছে?

তাহলে আপনার জায়গা হয়তো আমাদের ডেস্কে।

চলমান নিয়োগ দেখুন