The Dissent Digital Investigation Fellowship
৩–৬ মাসের পেইড ফেলোশিপ। দ্য ডিসেন্টের অনুসন্ধানী টীমের সঙ্গে বাস্তব প্রকল্পে OSINT, ফ্যাক্ট-চেকিং, ডেটা বিশ্লেষণ ও গবেষণার কাজ শিখুন।
- পদ
- Digital Investigation Fellow
- প্রকাশ
প্রোগ্রাম পরিচিতি
দ্য ডিসেন্ট ৩ থেকে ৬ মাস মেয়াদি একটি পেইড ফেলোশিপ চালু করছে। এই ফেলোশিপে নির্বাচিত ফেলোরা Digital Investigation Fellow হিসেবে দ্য ডিসেন্টের অনুসন্ধানী টীমের সঙ্গে সরাসরি কাজ করবেন।
ফেলোরা বাস্তব প্রকল্পে কাজ করে ডিজিটাল অনুসন্ধান, ফ্যাক্ট-চেকিং, ডেটা বিশ্লেষণ ও গবেষণার কাজ শিখবেন। মেয়াদ শেষে দ্য ডিসেন্ট প্রত্যেক ফেলোর কাজ মূল্যায়ন করবে। মূল্যায়নের ভিত্তিতে দ্য ডিসেন্ট উপযুক্ত ফেলোদের ফুলটাইম পদে নিয়োগের প্রস্তাব দিতে পারে।
দ্য ডিসেন্ট বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং ও গবেষণার কাজ করে। আমাদের কাজ দেখুন: thedissent.news
এক নজরে
- প্রোগ্রাম
- The Dissent Digital Investigation Fellowship
- পদের নাম
- Digital Investigation Fellow
- কাজের ধরন
- ফুলটাইম
- কাজের স্থান
- অনসাইট
- সম্মানী
- পেইড · প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
- মেয়াদ
- ৩–৬ মাস, তবে ফেলোশিপ শেষে দ্য ডিসেন্টের সঙ্গে ফুলটাইম কাজ করার সুযোগ আছে
- পদ সংখ্যা
- ১০
- ফেলোশিপ শুরু
- ১ জানুয়ারি ২০২৭
- আবেদনের শেষ তারিখ
- ১০ ডিসেম্বর ২০২৬
এই ফেলোশিপ একটি নির্দিষ্ট মেয়াদের প্রশিক্ষণ কর্মসূচি, স্থায়ী চাকরি নয়।
ফেলো কী কাজ করবেন
Digital Investigation Fellow ডিজিটাল অনুসন্ধান, ফ্যাক্ট-চেকিং, ডেটা ও গবেষণার কাজে দ্য ডিসেন্টের টীমকে সহায়তা করবেন। ফেলোর মূল দায়িত্ব:
- উন্মুক্ত উৎসের তথ্য (OSINT) ব্যবহার করে তথ্য খুঁজবেন ও যাচাই করবেন।
- সামাজিক মাধ্যমে ছড়ানো দাবি, ছবি ও ভিডিও যাচাই করবেন এবং ফ্যাক্ট-চেক প্রতিবেদনের খসড়া তৈরি করবেন।
- অনুসন্ধানের জন্য ডেটা সংগ্রহ করবেন, ডেটা ক্লিন করবেন ও বিশ্লেষণ করবেন।
- অনুসন্ধানের প্রতিটি ধাপের তথ্যসূত্র ও প্রমাণ নথিভুক্ত করবেন।
- টীমের সাপ্তাহিক বৈঠক ও সম্পাদকীয় আলোচনায় অংশ নেবেন।
ফেলো কী শিখবেন
দ্য ডিসেন্ট প্রত্যেক ফেলোর জন্য মেন্টর ঠিক করে দেবে। মেন্টর প্রতি সপ্তাহে ফেলোর কাজ পর্যালোচনা করবেন এবং পরামর্শ দেবেন। ফেলোরা বাস্তব অনুসন্ধানে কাজ করে নিচের বিষয়গুলো শিখবেন:
- ডিজিটাল যাচাইরিভার্স ইমেজ সার্চ, ভিডিও যাচাই, জিওলোকেশন ও মেটাডেটা বিশ্লেষণ।
- OSINT কৌশলওয়েবসাইট ও ডোমেইনের তথ্য খোঁজা, সামাজিক মাধ্যমে অনুসন্ধান ও ওয়েব আর্কাইভ ব্যবহার।
- নথিভিত্তিক অনুসন্ধানবিভিন্ন নথি সংগ্রহ, সত্যতা যাচাই ও বিশ্লেষণের কৌশল।
- ডেটা বিশ্লেষণডেটা ক্লিন করা, বিশ্লেষণ করা ও ইনফোগ্রাফ তৈরি করা।
- প্রতিবেদন লেখাফ্যাক্ট-চেকিং ও অনুসন্ধানী প্রতিবেদন লেখার নিয়ম ও দ্য ডিসেন্টের সম্পাদকীয় মান।
- ডিজিটাল নিরাপত্তানিজের ও তথ্যসূত্রের নিরাপত্তা রক্ষার কৌশল।
- সাংবাদিকতার নৈতিকতানিরপেক্ষতা, তথ্যের নির্ভুলতা ও গোপনীয়তা।
কারা আবেদন করতে পারবেন
আবশ্যক যোগ্যতা
- আবেদনকারীকে স্নাতক সম্পন্ন হতে হবে। তবে অনার্স থেকে ড্রপআউট হলেও আবেদন করা যাবে। পড়ার বিষয়ের কোনো বাধ্যবাধকতা নেই।
- ইংরেজিতে দক্ষ আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।
- ইন্টারনেটে তথ্য খোঁজা ও যাচাই করার আগ্রহ থাকতে হবে।
যা থাকলে ভালো
- ক্যাম্পাস অথবা কোনো বিটে সাংবাদিকতার অভিজ্ঞতা
- সাংবাদিকতা, গবেষণা বা ফ্যাক্ট-চেকিংয়ের অভিজ্ঞতা
- এআই ও হালনাগাদ প্রযুক্তি সম্পর্কে ধারণা
- বিভিন্ন অ্যানালাইসিস টুল সম্পর্কে ধারণা
- OSINT টুল সম্পর্কে প্রাথমিক ধারণা
- প্রোগ্রামিং (যেমন Python) বা ডেটা বিশ্লেষণের প্রাথমিক জ্ঞান
উপরের সব দক্ষতা না থাকলেও আবেদন করা যাবে। দ্য ডিসেন্ট শেখার আগ্রহ ও কাজের প্রতি নিষ্ঠাকে বেশি গুরুত্ব দেবে।
সম্মানী ও সুবিধা
- সম্মানী: এটি একটি পেইড ফেলোশিপ। সম্মানী দ্য ডিসেন্টের প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
- মেন্টরশিপ: ফেলো অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক ও গবেষকের কাছ থেকে নিয়মিত পরামর্শ পাবেন।
- কাজের স্বীকৃতি: দ্য ডিসেন্টের প্রকাশিত প্রতিবেদনে ফেলোর অবদান থাকলে প্রতিষ্ঠানটি তাঁর নাম উল্লেখ করবে।
- সনদ: মেয়াদ সফলভাবে শেষ করলে ফেলো ফেলোশিপ সম্পন্নের সনদ পাবেন।
- ফুলটাইম পদের সুযোগ: মূল্যায়নে উপযুক্ত ফেলোদের দ্য ডিসেন্ট ফুলটাইম পদে নিয়োগের প্রস্তাব দিতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদনের জন্য যা লাগবে:
- হালনাগাদ সিভি (PDF বা Word, সর্বোচ্চ ৫ MB)
- সর্বোচ্চ ৩০০ শব্দের একটি আবেদনপত্র। আবেদনপত্রে লিখবেন কেন আপনি এই ফেলোশিপে আগ্রহী।
- লেখা, গবেষণা বা ডেটা-কাজের নমুনা (ঐচ্ছিক)
আবেদন করতে প্রস্তুত?
আবেদন ফর্মটি আলাদা একটি পরিচ্ছন্ন পেজে খুলবে। প্রতিবার আপনার জন্য একটি নতুন লিংক তৈরি হয়, যা দিয়ে একবারই আবেদন জমা দেওয়া যায়।